Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Isra Ayah 3

17:3
ذرية من حملنا مع نوح انه كان عبدا شكورا ٣
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُۥ كَانَ عَبْدًۭا شَكُورًۭا ٣
ذُرِّيَّةَﱥ
مَنۡﱦ
حَمَلۡنَاﱧ
مَعَﱨ
نُوحٍۚﱩﱪ
إِنَّهُۥﱫ
كَانَﱬ
عَبۡدٗاﱭ
شَكُورٗاﱮ
٣ﱯ
˹O˺ descendants of those We carried with Noah ˹in the Ark˺! He was indeed a grateful servant.”
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

তোমরাই তো তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে (কিশতীতে) আরোহণ করিয়েছিলাম, নিশ্চয় সে ছিল পরম কৃতজ্ঞ দাস। [১]

[১] নূহ (আঃ)-এর প্লাবনের পর মানব বংশের উৎপত্তি তাঁর (নূহ (আঃ)) সেই ছেলেদের থেকে হয়েছে, যারা নূহ (আঃ) এর কিশতীতে সওয়ার ছিল এবং প্লাবন থেকে রক্ষা পেয়েছিল। এই জন্য বানী-ইস্রাঈলকে সম্বোধন করে বলা হল যে, তোমাদের পিতা নূহ (আঃ) আল্লাহর বড়ই কৃতজ্ঞ বান্দা ছিলেন। অতএব তোমরাও তোমাদের পিতার ন্যায় কৃতজ্ঞতার পথ অবলম্বন কর এবং আমি মুহাম্মাদ (সাঃ)-কে যে রসূল বানিয়ে প্রেরণ করেছি তাকে অস্বীকার করে সে নিয়ামতের কুফরী করো না।