Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir Ahsanul Bayaan Tafsir: An-Nisa Ayah 95

4:95
لا يستوي القاعدون من المومنين غير اولي الضرر والمجاهدون في سبيل الله باموالهم وانفسهم فضل الله المجاهدين باموالهم وانفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين اجرا عظيما ٩٥
لَّا يَسْتَوِى ٱلْقَـٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَـٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَـٰعِدِينَ دَرَجَةًۭ ۚ وَكُلًّۭا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ عَلَى ٱلْقَـٰعِدِينَ أَجْرًا عَظِيمًۭا ٩٥
لَّاﱁ
يَسۡتَوِيﱂ
ٱلۡقَٰعِدُونَﱃ
مِنَﱄ
ٱلۡمُؤۡمِنِينَﱅ
غَيۡرُﱆ
أُوْلِيﱇ
ٱلضَّرَرِﱈ
وَٱلۡمُجَٰهِدُونَﱉ
فِيﱊ
سَبِيلِﱋ
ٱللَّهِﱌ
بِأَمۡوَٰلِهِمۡﱍ
وَأَنفُسِهِمۡۚﱎﱏ
فَضَّلَﱐ
ٱللَّهُﱑ
ٱلۡمُجَٰهِدِينَﱒ
بِأَمۡوَٰلِهِمۡﱓ
وَأَنفُسِهِمۡﱔ
عَلَىﱕ
ٱلۡقَٰعِدِينَﱖ
دَرَجَةٗۚﱗﱘ
وَكُلّٗاﱙ
وَعَدَﱚ
ٱللَّهُﱛ
ٱلۡحُسۡنَىٰۚﱜﱝ
وَفَضَّلَﱞ
ٱللَّهُﱟ
ٱلۡمُجَٰهِدِينَﱠ
عَلَىﱡ
ٱلۡقَٰعِدِينَﱢ
أَجۡرًاﱣ
عَظِيمٗاﱤ
٩٥ﱥ
Those believers who stay at home—except those with valid excuses1—are not equal to those who strive in the cause of Allah with their wealth and their lives. Allah has elevated in rank those who strive with their wealth and their lives above those who stay behind ˹with valid excuses˺. Allah has promised each a fine reward, but those who strive will receive a far better reward than others—
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে, তারা সমান নয়। [১] যারা স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন; আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন।[২] আর যারা ঘরে বসে থাকে তাদের উপর, যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহা পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন।

[১] যখন এই আয়াত নাযিল হল যে, 'যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা এবং যারা বাড়ীতে অবস্থান করে তারা পরস্পর সমান নয়', তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রাঃ) (অন্ধ সাহাবী) প্রভৃতিরা অভিযোগ করলেন যে, আমরা তো অক্ষম, যার কারণে আমরা জিহাদে অংশ গ্রহণ করা থেকে বঞ্চিত। উদ্দেশ্য ছিল, ঘরে অবস্থান করার কারণে জিহাদে অংশ গ্রহণকারীদের সমান আমরা নেকী ও সওয়াব অর্জন করতে পারব না, অথচ আমাদের ঘরে অবস্থান স্বেচ্ছায় এবং জান বাঁচানোর জন্য নয়, বরং শরয়ী কারণেই। তাই মহান আল্লাহ [غَيْرُ اُولى الضَّرَرِ] (যারা অক্ষম নয়) কথাটি নাযিল করলেন। অর্থাৎ, যারা সঙ্গত ওজরের কারণে বাড়ীতে অবস্থান করে, তারাও মুজাহিদদের মত নেকীতে সমান সমান শরীক থাকবে। কারণ, ((حَبَسَهُمُ العُذْرُ)) "ওজরই তাদের পথে বাধা হয়েছে।" (সহীহ বুখারী, জিহাদ অধ্যায়ঃ)

[২] অর্থাৎ, জান ও মাল সহ জিহাদে অংশ গ্রহণকারীরা বৈশিষ্ট্য লাভের অধিকারী হবে। আর জিহাদে যারা অংশগ্রহণ করতে পারে না, তারা এই বৈশিষ্ট্য লাভ থেকে বঞ্চিত হলেও মহান আল্লাহ উভয়কেই উত্তম প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেছেন। এটাকেই দলীল হিসাবে গ্রহণ করে উলামারা বলেছেন যে, সাধারণ অবস্থায় জিহাদ 'ফারযে আ'ইন'(যা করা সকলের উপর ফরয) নয়, বরং 'ফারযে কিফায়াহ' (যা উম্মতের যথেষ্ট পরিমাণ লোক করলেই হয়)। অর্থাৎ, যে পরিমাণ লোকের প্রয়োজন সে পরিমাণ লোক জিহাদে অংশ গ্রহণ করলেই মনে করে নেওয়া হবে যে, সেই অঞ্চলের অন্য লোকদের পক্ষ হতে এই ফরয আদায় হয়ে গেছে।