تسجيل الدخول
تسجيل الدخول
تسجيل الدخول
اختر اللغة

Tafsir Ahsanul Bayaan التفسير: الملك آية 15

١٥:٦٧
هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور ١٥
هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًۭا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ ١٥
هُوَﱔ
ٱلَّذِيﱕ
جَعَلَﱖ
لَكُمُﱗ
ٱلۡأَرۡضَﱘ
ذَلُولٗاﱙ
فَٱمۡشُواْﱚ
فِيﱛ
مَنَاكِبِهَاﱜ
وَكُلُواْﱝ
مِنﱞ
رِّزۡقِهِۦۖﱟﱠ
وَإِلَيۡهِﱡ
ٱلنُّشُورُﱢ
١٥ﱣ
تفاسير
الطبقات
فوائد
تدبرات
الإجابات
قراءات
الحديث

তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন;[১] অতএব তোমরা ওর দিক-দিগন্তে বিচরণ কর[২] এবং তাঁর দেওয়া রুযী হতে আহার্য গ্রহণ কর। [৩] আর পুনরুত্থান তো তাঁরই নিকট।

[১] ذَلُوْلٌ শব্দের অর্থ হল, এমন অনুগত, যে সামনে অবনত হয়ে যায় এবং কোন প্রকার অবাধ্যতা করে না। অর্থাৎ, যমীনকে তোমাদের জন্য নরম ও মোলায়েম করে দেওয়া হয়েছে। তাকে এমন শক্ত বানানো হয়নি যে, তাতে তোমাদের বসবাস ও চলা-ফেরা কষ্টকর হতে পারে।

[২] مَنَاكِبَ শব্দটি مَنْكِبٌ এর বহুবচন। এর অর্থ, দিক। এখানে এর অর্থ হল, যমীনের রাস্তা ও তার দিক-দিগন্ত। এখানে আদেশ 'মুবাহ' তথা বৈধ অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, তার রাস্তায় বিচরণ কর।

[৩] যমীনের উৎপন্ন ফসলাদি আহার কর।