تسجيل الدخول
تسجيل الدخول
تسجيل الدخول
اختر اللغة

Tafsir Ahsanul Bayaan التفسير: هود آية 116

١١٦:١١
فلولا كان من القرون من قبلكم اولو بقية ينهون عن الفساد في الارض الا قليلا ممن انجينا منهم واتبع الذين ظلموا ما اترفوا فيه وكانوا مجرمين ١١٦
فَلَوْلَا كَانَ مِنَ ٱلْقُرُونِ مِن قَبْلِكُمْ أُو۟لُوا۟ بَقِيَّةٍۢ يَنْهَوْنَ عَنِ ٱلْفَسَادِ فِى ٱلْأَرْضِ إِلَّا قَلِيلًۭا مِّمَّنْ أَنجَيْنَا مِنْهُمْ ۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَآ أُتْرِفُوا۟ فِيهِ وَكَانُوا۟ مُجْرِمِينَ ١١٦
فَلَوۡلَاﲲ
كَانَﲳ
مِنَﲴ
ٱلۡقُرُونِﲵ
مِنﲶ
قَبۡلِكُمۡﲷ
أُوْلُواْﲸ
بَقِيَّةٖﲹ
يَنۡهَوۡنَﲺ
عَنِﲻ
ٱلۡفَسَادِﲼ
فِيﲽ
ٱلۡأَرۡضِﲾ
إِلَّاﲿ
قَلِيلٗاﳀ
مِّمَّنۡﳁ
أَنجَيۡنَاﳂ
مِنۡهُمۡۗﳃﳄ
وَٱتَّبَعَﳅ
ٱلَّذِينَﳆ
ظَلَمُواْﳇ
مَآﳈ
أُتۡرِفُواْﳉ
فِيهِﳊ
وَكَانُواْﳋ
مُجۡرِمِينَﳌ
١١٦ﳍ
تفاسير
الطبقات
فوائد
تدبرات
الإجابات
قراءات
الحديث

যেসব উম্মত তোমাদের পূর্বে গত হয়েছে, আমি যাদেরকে রক্ষা করেছিলাম তাদের মধ্য হতে অল্প কতক ব্যতীত এমন সজ্জন ছিল না, যারা পৃথিবীতে অশান্তি ঘটাতে বাধা প্রদান করত।[১] যালেমরা যে আরাম-আয়েশে ছিল তার পিছনেই পড়ে রইল। আর তারা ছিল অপরাধী।[২]

[১] অর্থাৎ, পূর্ববর্তী জাতির মধ্য থেকে এমন নেক লোক কেউ ছিল না, যারা নোংরা ও ফাসাদ সৃষ্টিকারীদেরকে নোংরা, অশ্লীলতা ও ফাসাদ সৃষ্টি করা হতে বিরত রাখত? তারপর বলেন, এরূপ মুষ্টিমেয় কিছু লোক ছিল, তাদেরকে আমি সেই সময় আযাব থেকে রক্ষা করেছি। আর অবশিষ্ট লোকদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

[২] অর্থাৎ এ যালেমরা, নিজেদের যুলমের উপর অটল ছিল এবং আপন মত্ততায় উন্মত্ত ছিল। পরিশেষে আযাবে তাদেরকে ঘিরে ফেলেছিল।