تسجيل الدخول
تسجيل الدخول
تسجيل الدخول
اختر اللغة

Tafsir Ahsanul Bayaan التفسير: ص آية 59

٥٩:٣٨
هاذا فوج مقتحم معكم لا مرحبا بهم انهم صالو النار ٥٩
هَـٰذَا فَوْجٌۭ مُّقْتَحِمٌۭ مَّعَكُمْ ۖ لَا مَرْحَبًۢا بِهِمْ ۚ إِنَّهُمْ صَالُوا۟ ٱلنَّارِ ٥٩
هَٰذَاﲼ
فَوۡجٞﲽ
مُّقۡتَحِمٞﲾ
مَّعَكُمۡﲿ
لَاﳀ
مَرۡحَبَۢاﳁ
بِهِمۡۚﳂﳃ
إِنَّهُمۡﳄ
صَالُواْﳅ
ٱلنَّارِﳆ
٥٩ﳇ
تفاسير
الطبقات
فوائد
تدبرات
الإجابات
قراءات
الحديث

(জাহান্নামীদের নেতাদেরকে বলা হবে,) ‘এ এক বাহিনী, যা তোমাদের সঙ্গে প্রবেশ করবে।’[১] (ওরা বলবে,) ‘ওদের জন্য অভিনন্দন নেই, [২] ওরা তো জাহান্নামে প্রবেশ করবে।’[৩]

[১] জাহান্নামের দরজায় দন্ডায়মান ফিরিশতাগণ, কাফেরদের দলপতিদেরকে এই কথা তখন বলবেন, যখন তাদের অনুসারীরা জাহান্নামে প্রবেশ করবে। অথবা কাফের দলপতিরা তাদের অনুসারীদের দিকে ইঙ্গিত করে নিজেদের মাঝে বলাবলি করবে।

[২] এ কথা দলপতিরা জাহান্নামে প্রবেশকারী কাফেরদের উদ্দেশ্যে ফিরিশতাদের উত্তরে বলবে। অথবা নিজেদের মধ্যে আলোচনা করবে। رَحْبَةٌ এর অর্থ প্রশস্ততা ও স্বাচ্ছন্দ্য। مَرْحَبًا শব্দটি অভিনন্দন সূচক, যা কোন আগত মেহমানকে সবাগত ও অভিনন্দন জ্ঞাপনের সময় ব্যবহার করা হয়। لاَ مَرْحَبًا তার বিপরীত শব্দ।

[৩] এটা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন না করার কারণ। আমাদের ও তাদের মাঝে কোন পার্থক্য নেই, এরাও আমাদের মতই জাহান্নামে প্রবেশ করছে এবং যেমন আমরা শাস্তিযোগ্য হয়েছি, তেমনি এরাও জাহান্নামের শাস্তিযোগ্য হয়েছে।