Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsiri: Ad-Dahr Ayah 14

76:14
ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ١٤
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَـٰلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًۭا ١٤
وَدَانِيَةًﲇ
عَلَيۡهِمۡﲈ
ظِلَٰلُهَاﲉ
وَذُلِّلَتۡﲊ
قُطُوفُهَاﲋ
تَذۡلِيلٗاﲌ
١٤ﲍ
Na vivuli vyake vitakuwa karibu yao, na mashada ya matunda yataning'inia mpaka chini. 1
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

সন্নিহিত বৃক্ষছায়া তাদের উপর থাকবে[১] এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। [২]

[১] সেখানে সূর্যের তাপ থাকবে না। তা সত্ত্বেও গাছের ছায়া তাদের প্রতি ঝুঁকে থাকবে অথবা এর অর্থ হল, গাছের শাখাগুলো তাদের অনেক কাছে হবে।

[২] অর্থাৎ, গাছের ফল আজ্ঞাবহ দাসের মত অপেক্ষায় থাকবে। মানুষের যখনই তা খাবার ইচ্ছা জাগবে, তখনই তা (ফল) নুয়ে এত নিকটে হয়ে যাবে যে, তারা বসে বসে অথবা শুয়ে শুয়ে তা নিয়ে খেতে পারবে। (ইবনে কাসীর)