Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsiri: Al-Baqarah Ayah 53

2:53
واذ اتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون ٥٣
وَإِذْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَٱلْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ٥٣
وَإِذۡﱶ
ءَاتَيۡنَاﱷ
مُوسَىﱸ
ٱلۡكِتَٰبَﱹ
وَٱلۡفُرۡقَانَﱺ
لَعَلَّكُمۡﱻ
تَهۡتَدُونَﱼ
٥٣ﱽ
Na tulipo mpa Musa Kitabu na pambanuo ili mpate kuongoka. 1
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

(স্মরণ কর,) যখন আমি মূসাকে কিতাব ও (সত্যকে মিথ্যা হতে) পৃথককারী বস্তু দান করেছিলাম; যাতে তোমরা সৎপথে পরিচালিত হও। (১)

(১) এটাও লোহিত সাগর অতিক্রম করার পরের ঘটনা। (ইবনে কাসীর) হতে পারে তাওরাত গ্রন্থকেই 'ফুরক্বান'(সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী বস্তু) বলে আখ্যায়িত করা হয়েছে। কেননা, প্রত্যেক আসমানী কিতাব সত্য ও মিথ্যার মাঝে পৃথককারী হয়। অথবা মু'জিযাকে 'ফুরক্বান' বলা হয়েছে। কারণ, মু'জিযাও হক ও বাতিল জানার ব্যাপারে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।