Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir Ahsanul Bayaan Tafsir: Yunus Ayah 81

10:81
فلما القوا قال موسى ما جيتم به السحر ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين ٨١
فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ ۖ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ ٨١
فَلَمَّآﱓ
أَلۡقَوۡاْﱔ
قَالَﱕ
مُوسَىٰﱖ
مَاﱗ
جِئۡتُمﱘ
بِهِﱙ
ٱلسِّحۡرُۖﱚﱛ
إِنَّﱜ
ٱللَّهَﱝ
سَيُبۡطِلُهُۥٓﱞ
إِنَّﱟ
ٱللَّهَﱠ
لَاﱡ
يُصۡلِحُﱢ
عَمَلَﱣ
ٱلۡمُفۡسِدِينَﱤ
٨١ﱥ
When they did, Moses said, “What you have produced is mere magic, Allah will surely make it useless, for Allah certainly does not set right the work of the corruptors.
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন মূসা বলল, ‘তোমরা যা এনেছ তাই হল যাদু; নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে নিশ্চিহ্ন করে দেবেন;[১] (কেননা) আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না।’ [২]

[১] সুতরাং এমনই হল, মিথ্যা কি আর সত্যের মুকাবিলায় জয়ী হতে পারে? যাদুকররা তাদের যাদু-বিদ্যায় যতই দক্ষতা অর্জন করে থাকুক, তারা যা কিছু পেশ করেছিল, তা যাদু ও ইন্দ্রজাল (চোখের ভেলকিই) ছিল। কিন্তু মূসা (আঃ) যখন আল্লাহর আদেশে তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তখন সে সকল ইন্দ্রজালকে এক পলকে শেষ করে দিল।

[২] আর এই সব যাদুকররাও অশান্তি সৃষ্টিকারী ছিল। তারা শুধু পার্থিব সুখ অর্জনের জন্য যাদু শিক্ষা করেছিল আর যাদুর ভেলকি দেখিয়ে মানুষকে বোকা বানাতো। আল্লাহ তাআলা তাদের এই দুষ্কর্মকে কিভাবে সার্থকতা দান করবেন?